মালদা

খুঁটি পূজার মধ্যে দিয়ে কালী পূজার প্রস্তুতি শুরু করলেন পুড়াটুলী, জামতল্লী দক্ষিণা কালী মন্দির পূজা কমিটির সদস্যরা

হাতে আর কয়েকটা দিন বাকি। তারপরেই কালী পূজা। তাই আজ খুঁটি পুজার মধ্যে দিয়ে পূজার প্রস্তুতি শুরু করে দিলেন মালদার পুড়াটুলী, জামতল্লী ইয়ংস মেনস সোসাইটির দক্ষিণা কালী মন্দির পূজা কমিটির সদস্যরা। পুরুষদের পাশাপাশি এই কমিটির মহিলাদের উৎসাহ ছিল চোখে পরার মতো। ৭৭ তম বর্ষে এবারে পদার্পণ করল এই কমিটির পূজা। 

        ক্লাবের পূজা কমিটির সম্পাদক উদয় শঙ্কর দাস জানান, এ বছর তাদের পূজা ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের পূজার থিম অশুভ শক্তির বিনাশ। তিনি আরও বলেন এই পূজাকে কেন্দ্র করে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং তাদের ১২ নম্বর ওয়ার্ডের কৃত ছাত্র ছাত্রীদের তারা সম্বর্ধনা দেন।